শিক্ষা গ্রহনের ধরন দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। পাবলিক লাইব্রেরীতে গিয়ে মোটা মোটা বইয়ের মাঝে ডুবে থাকার চাইতে অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটকে শিক্ষা গ্রহনের কাজে লাগাচ্ছে শিক্ষার্থীরা। এতে করে একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, তেমনি অন্য দিকে হাতের কাছেই পাওয়া যাচ্ছে বিভিন্ন শিক্ষা উপকরন। উইকিপিডিয়ার মত তথ্যবহুল সাইটগুলো সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। তবে জনপ্রিয় সাইটগুলোর পাশাপাশি আরও অনেক ছোট-বড় সাইট এবং টুল রয়েছে যেগুলো শিক্ষার্থীদের কাজে লাগার মত। এমনই ৮টি টুলস নিয়ে এই পোস্ট।
Foldit
Fold.it মূলত একটি শিক্ষা উপকরনের পাশাপাশি একটি মজার খেলা। প্রোটিনকে আরো ভাল ভাবে বুঝার ক্ষেত্রে এটি শিক্ষার্থী এবং গবেষকদের সহায্য করবে। পূর্বের বর্ননা অনুযায়ী প্রটিন মলিকিউল করাই এই টুলের কাজ।
Dynamic Periodic Table
ডায়নামিক পিরিয়ডিক টেবিল বিভিন্ন রাসায়নিক উপাদানকে আলাদাভাবে শিখতে সাহায্য করে। এছাড়াও এগুলোকে বিভিন্ন গ্রুপ এবং এগ্রেগেট স্টেটে হাইলাইট করা যাবে। যেকোন একটি উপাদান অথবা গ্রুপে ক্লিক করলে উইকিপিডিয়ার পাতা সহ একটি উইন্ডো খুলে যাবে।
